Our Current Offer

স্টেপ ফুটওয়্যার বাজারে আনল নতুন ৫৬টি পণ্য, মেয়েদের জন্য এসেছে স্লাইড জুতা

Leader

৫৬টি নতুন পণ্য বাজারে এনেছে ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। গত সোমবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এসব পণ্য আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। নতুন পণ্যের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, এখন থেকে স্টেপ স্লাইড ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব্যবহার করতে পারবেন। ফলে স্টেপের সম্ভারে ক্রেতাদের জন্য তৈরি হয়েছে আরও বৈচিত্র্যময় পণ্য।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া, স্টেপ ফুটওয়্যার পণ্যের দূত ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা ও আন্তর্জাতিক মানের উপকরণের সমন্বয়ে তৈরি স্টেপ ফুটওয়্যারের প্রতিটি জুতা আরাম, স্থায়িত্ব ও আধুনিক শৈলীর অনন্য সমন্বয় হিসেবে|